বিশ্বাস আর জবাবদিহিতার উপর গড়া একটি প্রতিষ্ঠান

১লা জানুয়ারি ২০২৬ সালে প্রতিষ্ঠিত সিকদার ফাউন্ডেশন কুমিল্লা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানবিক ও দ্বীনি খেদমতে নিয়োজিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান।

গঠনতন্ত্র অনুযায়ী

লক্ষ্য ও উদ্দেশ্য

ফাউন্ডেশনের গঠনতন্ত্রের ৩নং অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত মূল লক্ষ্যসমূহ:

  • দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা
  • মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বই ও শিক্ষা সহায়তা প্রদান করা
  • অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা
  • বিধবা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো ও সহায়তা প্রদান করা
  • এতিম নাবালকদের জন্য নির্ধারিত বয়স পর্যন্ত অনুদান প্রদান করা
  • খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ বিতরণের ব্যবস্থা করা
  • সমাজে নৈতিক, ধর্মীয় ও মানসিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানো
  • কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা
  • যাকাত, সাদাকা, ওয়াকফ ও অন্যান্য অনুদানভিত্তিক কল্যাণমূলক তহবিল গঠন ও পরিচালনা করা

আমাদের স্বপ্ন

ভিশন

এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে কোনো শিশু ক্ষুধার্ত থেকে ঘুমাতে যাবে না, কোনো মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে পড়াশোনা ছেড়ে দেবে না এবং প্রতিটি জনপদে বিশুদ্ধ পানি ও দ্বীনি শিক্ষার সুযোগ থাকবে। ফাউন্ডেশনের কার্যক্রম দেশের সর্বত্র পরিচালিত হলেও অগ্রাধিকার পাবে সিকদার পরিবার এবং কুমিল্লা জেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী।

যাত্রাপথ

আমাদের প্রতিষ্ঠার সময়রেখা

১লা জানুয়ারি, ২০২৬

সিকদার পরিবারের উদ্যোগে "সিকদার ফাউন্ডেশন" আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং কুমিল্লা জেলায় প্রধান কার্যালয় স্থাপিত হয়।

২০২৬

গঠনতন্ত্র প্রণয়ন করা হয় এবং ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

চলমান

এতিম পুনর্বাসন, শিক্ষা বৃত্তি, চিকিৎসা সহায়তা ও ত্রাণ কার্যক্রম কুমিল্লা থেকে শুরু করে ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা।

ভবিষ্যৎ লক্ষ্য

দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ, স্বাধীন বার্ষিক অডিট প্রতিষ্ঠা এবং স্বচ্ছ প্রতিবেদন প্রকাশনা কাঠামো গড়ে তোলা।

নেতৃত্ব

নির্বাহী পরিষদ

গঠনতন্ত্র অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ দ্বারা ফাউন্ডেশন পরিচালিত হয়, যার মেয়াদকাল ৩ বছর।

নাম সংযোজন প্রয়োজন

সভাপতি

নাম সংযোজন প্রয়োজন

সহ-সভাপতি

নাম সংযোজন প্রয়োজন

সাধারণ সম্পাদক

নাম সংযোজন প্রয়োজন

যুগ্ম সম্পাদক

নাম সংযোজন প্রয়োজন

কোষাধ্যক্ষ

নাম সংযোজন প্রয়োজন

সাংগঠনিক সম্পাদক

নাম সংযোজন প্রয়োজন

দপ্তর সম্পাদক

নাম সংযোজন প্রয়োজন

প্রচার সম্পাদক

নাম সংযোজন প্রয়োজন

কার্যকরী সদস্য

পরামর্শ

উপদেষ্টা পরিষদ

সিকদার পরিবারের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ, যা জটিল সাংগঠনিক সিদ্ধান্তে নির্বাহী পরিষদকে দিকনির্দেশনা দেয়।

নাম সংযোজন প্রয়োজন

উপদেষ্টা সদস্য

নাম সংযোজন প্রয়োজন

উপদেষ্টা সদস্য

নাম সংযোজন প্রয়োজন

উপদেষ্টা সদস্য

সদস্যপদ

সদস্যপদের ধরন

গঠনতন্ত্রের ৬নং অনুচ্ছেদ অনুযায়ী চার প্রকার সদস্যপদ।

পারিবারিক সদস্য

সিকদার পরিবারের সকল সদস্য জন্মসূত্রে বা বৈবাহিক সূত্রে পারিবারিক সদস্য হিসেবে গণ্য হন — কোনো চাঁদা ছাড়াই ভোটাধিকার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকারসহ।

সাধারণ সদস্য

সিকদার পরিবারের বাইরের যেকোনো ব্যক্তি ভর্তি ফি ও বার্ষিক চাঁদা প্রদান করে সাধারণ সদস্য হতে পারেন। ভোটাধিকার থাকলেও নির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

আজীবন সদস্য

এককালীন ৳২,০০০ প্রদান করে যে কেউ আজীবন সদস্য হতে পারেন, যিনি ভোটাধিকার লাভ করেন।

সহযোগী সদস্য

বার্ষিক ৳২০,০০০ অনুদান বা সদস্য ফি প্রদান করে ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগী সদস্য হতে পারে। বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও ভোটাধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার নেই।

স্বচ্ছতা

স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা

গঠনতন্ত্রের ১নং অনুচ্ছেদ অনুযায়ী, "সিকদার ফাউন্ডেশন" একটি অলাভজনক, অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান, যা সিকদার পরিবারের উদ্যোগে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয় কুমিল্লা জেলায় অবস্থিত; প্রয়োজনে নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে দেশের অন্য যেকোনো স্থানে শাখা কার্যালয় স্থাপন করা যাইবে।

গঠনতন্ত্রের ১০নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছর শেষে ফাউন্ডেশনের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হয়; প্রয়োজনে একজন স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ করা যায়। কার্যবর্ষ ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত গণনা করা হয়।

সদস্য চাঁদা, দান-অনুদান, যাকাত, সাদাকা, ওয়াকফ সম্পদ এবং দেশি-বিদেশি বৈধ অনুদানের মাধ্যমে ফাউন্ডেশনের তহবিল গঠিত হয়। ফাউন্ডেশনের ব্যাংক হিসাব সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ — এই তিনজনের মধ্যে যেকোনো দুইজনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়।

আজীবন সদস্য ফি ৳২,০০০ এবং সহযোগী সদস্য ফি বার্ষিক ৳২০,০০০ — যা প্রয়োজনভেদে নির্বাহী পরিষদ পরিবর্তন করতে পারে। পারিবারিক সদস্যদের জন্য কোনো চাঁদা বাধ্যতামূলক নয়।